পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
, ০১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামে পৈত্রিক সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের দ্বন্দ্বের জেরে বাবার লাশ দাফন আটকে রেখেছে কুলাঙ্গার সন্তানরা ।
স্থানীয়রা জানিয়েছেন, গত রোববার (১১ অক্টোবর) বোয়ালীদহ গ্রামের বাসিন্দা নাজির উদ্দিন বেপারী মারা যান। গতকাল সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে দাফন হওয়ার কথা। সে অনুযায়ী এলাকার লোকজন উপস্থিত হন। এ সময় বাবার সম্পত্তিতে নিজের ন্যায্য অংশ বুঝে না পাওয়া পর্যন্ত দাফনে সম্মতি দেবে না বলে জানায় মেয়ে হালিমা বেগম। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃত নাজির উদ্দিন বেপারীর ছেলে ইদ্রিস আলী ও মেয়ে হালিমা বেগম। হালিমা বেগমের অভিযোগ, বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তার ভাই ইদ্রিস আলী বাবার সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। ফলে, বাবার সম্পত্তিতে সে কোনো অংশ পায়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সমাধানে স্থানীয় মুরুব্বিদের পাশাপাশি ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা মীমাংসার উদ্যোগ নেন। এ সময় হালিমা বেগমকে ১ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলে সে প্রস্তাব প্রত্যাখ্যান করে সে।
হালিমা বেগমের দাবি, নির্দিষ্ট কোনো অঙ্কের টাকা নয়, বাবার সম্পত্তিতে নিজের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চান তিনি। সেই অধিকার বুঝে না পাওয়া পর্যন্ত দাফনে সম্মতি দেবে না।
একদিকে পড়ে আছে বাবার লাশ, অন্যদিকে সম্পত্তির অধিকার নিয়ে মেয়ের অনড় অবস্থান, এমন পরিস্থিতিতে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় ৫-৬ টাকা, মিলছে লোডশেডিং থেকে মুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)