সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকা এবং জননিরাপত্তা বিঘিœত করার অভিযোগে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়–য়া এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।
গত রোববার (১১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য অনুযায়ী, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ রক্ষা করছিলেন তারা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যাহত করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলার সূত্রে এই অভিযান পরিচালিত হলেও নির্দিষ্ট কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।