৪ বছরে ঝিনাইদহে ১২৬৯ জনের আত্মহত্যা
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৮, মে, ২০২৪ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ঝিনাইদহ জেলায় গত চার বছরে ১ হাজার ২৬৯ জন আত্মহত্যা করেছে। এর মধ্যে ৮৩৮ জনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এছাড়া বিষ পানে আত্মহত্যা করেছে ৪৩৩ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন ও পুলিশ সুপারের কার্যালয় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে দেখা যায়, ২০২০-২০২৩ সালে ৪ বছরে আত্মহত্যা করেছে ১ হাজার ২৬৯ জন। এর মধ্যে ২০২০ সালে ৩২১ জন, ২০২১ সালে ৩০২ জন, ২০২২ সালে ৩১৮ জন এবং ২০২৩ সালে সর্বাধিক ৩২৮ জন।
এক গবেষণায় দেখা যায় জুন/জুলাই মাসে আত্মহত্যার পরিমাণ বেশি এবং জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সবচেয়ে কম।
আত্মহত্যা নিয়ে কাজ করে এমন একটি সংগঠন রুরাল ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি) এর নির্বাহী প্রধান আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, জুন-জুলাই মাস বর্ষাকাল সে সময় মানুষ কর্মহীন হয়ে পড়ে। স্বল্প আয়ে দরিদ্র পরিবারের মধ্যে অভাব অনটনের কারণে সংসারে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ সৃষ্টির কারণে আত্মহত্যা বাড়ে।
তিনি আরও জানান, আত্মহত্যাপ্রবণতা রোধে এই জেলায় বিভিন্ন এনজিও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তবুও আত্মহত্যা দেশের মধ্যে এই জেলায় সর্বাধিক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)