৪ আরব দেশের ভূখণ্ডকে দখলদার ইসরায়েলে অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ!
-জর্দান ও ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের নিন্দা
, ৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ১০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
কয়েকটি আরব দেশের ভূখ-কে কথিত ‘বৃহত্তর ইসরায়েলের’ অন্তর্ভুক্ত করে ইসরাইলী সন্ত্রাসবাদী দখলদারগুলো যে মানচিত্র প্রকাশ করেছে তার নিন্দা জানিয়েছে জর্দান সরকার ও ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ।
চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মানচিত্রে ফিলিস্তিন, জর্দান, সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ ভূখ- কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হয়েছে।
রামাল্লাহ-ভিত্তিক ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু-রুদেইনে ওই মানচিত্রকে সকল আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের দখলদারিত্ব নীতি, অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং আল-আকসা মসজিদের বিরামহীন অবমাননা বন্ধ করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সমাজের পদক্ষেপ নেয়া উচিত।
ফিলিস্তিনের এই মুখপাত্র দখলদার ইসরায়েলের সকল কর্মকান্ডের প্রতি নিঃশর্ত সমর্থন বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রশাসনের প্রতি আহ্বান জানান। এর কারণ হিসেবে তিনি বলেন, ইসরায়েলি দখলদার নীতি ও পদক্ষেপগুলো পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে।
ওদিকে জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও দখলদার ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রকে ‘উস্কানিমূলক ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে। এটি বলেছে, বর্ণবাদের ভিত্তিতে নেয়া ইসরায়েলি পদক্ষেপ যেমন জর্দানের সার্বভৌমত্বকে দুর্বল করতে পারবে না তেমনি তা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারও লঙ্ঘন করতে পারবে না।
জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ইসরায়েলের দখলদার সরকারকে অবিলম্বে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ ও বেপরোয়া বক্তৃতা-বিবৃতি বন্ধ করতে হবে। কারণ, এসব পদক্ষেপ কেবল পশ্চিম এশিয়া অঞ্চলে অস্থিতিশীলতা বৃদ্ধি করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)