৪৬ মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়
নিজস্ব প্রতিবেদক:
প্রবাসী আয়ের ডলারের দাম বাড়ানোর ফলে মে মাসে রেকর্ড প্রবাসী আয় এসেছে। এক মাসেই ২.২৫ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় ২৬ হাজার ৩৭০ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১১৭ টাকা ধরে)।
একক মাস হিসাবে গত ৪৬ মাসের মধ্যে এটাই সর্বোচ্চ প্রবাসী আয়।
গতকাল মঙ্গলবার (৪ জুন) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে মে মাসে এসেছে ২৭ কোটি ৪৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ২ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯৫ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। একক ব্যাংক হিসেবে সর্বোচ্চ ৬২ কোটি ৭৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।