৪০ বুদ্ধিজীবীর সমালোচনায় যা বললেন ওবায়দুল কাদের
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে দেশের ৪০ জন বুদ্ধিজীবীর দেয়া বিবৃতির সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এক প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, আগুন সন্ত্রাস বন্ধের আহ্বান না জানিয়ে যারা নির্বাচন নিয়ে কথা বলছেন তারা বিএনপির দালাল। এসব বুদ্ধিজীবীরা বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের গ্রেফতার নিয়ে কৃষিমন্ত্রীর দেয়া বক্তব্যে ব্যক্তিগত মতামত বলে দাবি করেন। বলেন, আওয়ামী লীগ কোন দেউলিয়া দল নয়, আওয়ামী লীগ দলীয় নিয়মনীতি ভঙ্গ করে, গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের যে কমিটমেন্ট এটা বিনষ্ট করে এ ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপি বা কাউকে দিবে এটা কখনো সঠিক হতে পারে না। এ ধরনের প্রস্তাব সরকার এবং দল দেয়নি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।