৪০ দিনের যুদ্ধের পর আমিরাতের আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইসরায়েলি সন্ত্রাসীদের ইরানবিরোধী যুদ্ধের সময় আরব আমিরাত ব্যাপকভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ে। এতে দেশটির কয়েক দশকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবে বড় পরীক্ষার মুখোমুখি হয়।
কিছু হামলা প্রতিহত করতে পারলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ধ্বংসাবশেষ আবুধাবি ও দুবাইয়ের আবাসিক এলাকায় পড়ে এবং ক্ষয়ক্ষতি হয়।
যুদ্ধের পর আমিরাত যুক্তরাষ্ট্রের কাছ থেকে দ্রুত বিপুল পরিমাণ নতুন অস্ত্র কেনার উদ্যোগ নেয়। এর মধ্যে রয়েছে ৪৫০ কোটি ডলারের দূরপাল্লার রাডার ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ৬৪ কোটি ৪০ লাখ ডলারের এফ-১৬ জঙ্গিবিমান ও গোলাবারুদ এবং ১২২ কোটি ডলারের ৪০০টি মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।
এ ছাড়া ছোট ড্রোন মোকাবিলায় ২১০ কোটি ডলারে ১০টি ‘এফএস লিডস’ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি পূর্ণাঙ্গ ব্যবস্থার আনুমানিক মূল্য প্রায় ২১ কোটি ডলার।
অন্যদিকে, দখলদার ইসরায়েলের সঙ্গে আমিরাতের আকাশ প্রতিরক্ষা সহযোগিতাও বেড়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধের সময় সন্ত্রাসী ইসরায়েল আমিরাতকে লেজার প্রতিরক্ষা প্রযুক্তি ও আয়রন ডোমের কিছু সক্ষমতা ব্যবহারে সহায়তা করেছে।
একই সঙ্গে আমিরাত অস্ত্রের উৎসে বৈচিত্র্য আনতে মিশরের ‘আমুন’ ব্যবস্থা এবং ইউক্রেনের ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তির প্রতিও আগ্রহ দেখাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসা মসজিদে ইহুদীবাদী হামলা; মালয়েশিয়ার নিন্দা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ছে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানে বোমা হামলার ছক বানচাল, ৬ ‘সন্ত্রাসী’ নিহত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারের যুদ্ধজাহাজে রোহিঙ্গা ফেরত পাঠানো শুরু করছে মালয়েশিয়া
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নেপালে ফের ভূমিধস, নিহত ৩০
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েল থেকে পালানোর প্রবণতা বাড়ছে; চলে যাচ্ছে কথিত বিশেষজ্ঞরাও
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাধারণ মানের অস্ত্র দিয়েই দখলদারদের কুপোকাত করেছেন যোদ্ধারা।
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত পুরো গাজা : স্যাটেলাইট চিত্রে ভয়াবহ দৃশ্য
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)