দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা সামরিক সম্পৃক্ততার অবসান ঘটিয়ে আজ বুধবারের মধ্যে ইরাক থেকে তাদের শেষ ঘাঁটিগুলোও গুটিয়ে নিতে যাচ্ছে মার্কিন বাহিনী। এর মধ্য দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির পুরোপুরি সমাপ্তি ঘটতে চলেছে। দুই দশকেরও বেশি সময়ের এই যুদ্ধে সাড়ে চার হাজারের বেশি মার্কিন সেনা নিহত হয়েছিলো।
বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বাইডেনের মেয়াদে ২০২৪ সালে এই সেনা প্রত্যাহারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো। বর্তমান ড্রাম্প প্রশাসন তা বাস্তবায়ন করছে, যদিও একই সময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন এই প্রস্থান তেহরান এবং এর শক্তিশালী মিত্রদের জন্য অবাধ সুযোগ তৈরি করে দিতে পারে।
ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিষয়ে বিশেষজ্ঞ ইরাকি নিরাপত্তা বিশ্লেষক জাসিম আল-বাহাদলি বলেন, জোট বাহিনীর এই প্রস্থান থেকে ইরান কৌশলগতভাবে লাভবান হবে। কারণ এটি এমন এক সামরিক উপস্থিতির অবসান ঘটাচ্ছে, যা বছরের পর বছর ধরে ইরাকে ইরানের প্রভাবের বিপরীতে ভারসাম্য বজায় রেখেছিলো।
তিনি পূর্বাভাস দেন, প্রক্সি গোষ্ঠীগুলো এই প্রস্থানকে নিজেদের আন্দোলন ও বিজয়ের প্রতীক হিসেবে তুলে ধরার পাশাপাশি নিরাপত্তা ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নিজেদের প্রভাব আরও বাড়াতে চাইবে।
অন্যদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ছায়া সংগঠন ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’-এর কমান্ডার আবু মোজতবা আল-ইয়াসিরি মার্কিন সেনা প্রত্যাহারকে বর্ণনা করেছেন ঐতিহাসিক বিজয় হিসেবে। তিনি বলেন, ৩০ সেপ্টেম্বর আমরা ইরাকের ইতিহাসের একটি কালো অধ্যায়ের সমাপ্তি এবং আমাদের দেশের ওপর দখলদারিত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার ব্যর্থতা উদযাপন করবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত পুরো গাজা : স্যাটেলাইট চিত্রে ভয়াবহ দৃশ্য
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের ব্যাপক হামলা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যত নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় বাধা ইসরায়েল : কাতারের প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)