তিন মাসে নির্যাতন-হয়রানির শিকার ১৬২ সাংবাদিক
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
তিন মাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে অন্তত ১১২টি পৃথক ঘটনায় ১৬২ জন সাংবাদিক বিভিন্ন ধরনের নির্যাতন, হামলা, হুমকি ও আইনি হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে আগস্টে সাংবাদিক নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে।
বেসরকারি গবেষণা সংস্থা ‘মিডিয়া ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্ট’ (মিড)-এর পর্যবেক্ষণ প্রতিবেদনে এ উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। মিডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মিডের পরিসংখ্যানে দেখা যায়, জুলাই মাসে সারা দেশে ৩৯টি ঘটনায় ৫০ জন সাংবাদিক আক্রান্ত হন। আগস্ট মাসে সহিংসতার মাত্রা একলাফে ১২.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৪টি ঘটনায় রূপ নেয় এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকের সংখ্যা দাঁড়ায় ৬৭ জনে। তবে সেপ্টেম্বর মাসে তা কিছুটা কমে ২৯টি ঘটনায় ৪৫ জন সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে মোট ঘটনার সংখ্যা ৩৪.১ শতাংশ এবং আক্রান্ত সাংবাদিকের সংখ্যা ৩২.৮ শতাংশ হ্রাস পেয়েছে।
তিন মাসের সার্বিক চিত্রে দেখা যায়, জুলাই মাসে সংঘটিত ঘটনার মধ্যে সর্বাধিক ৪৮.৭ শতাংশ ছিল প্রাণনাশের হুমকি এবং ২৮.২ শতাংশ ছিল শারীরিক হামলা। আগস্ট মাসে শারীরিক হামলার ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে মোট ঘটনার ৬৩.৬ শতাংশে পৌঁছায়। আর সেপ্টেম্বর মাসে শারীরিক হামলা ও হুমকি প্রদান উভয় ধরন সমভাবে ৩৭.৯ শতাংশ করে রেকর্ড করা হয়। এ ছাড়া এ তিন মাসে সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ, বাসা ও কার্যালয়ে হামলা, মামলা দায়ের এবং অপহরণের মতো গুরুতর ঘটনাও ঘটেছে।
সংবাদমাধ্যমের ধরনভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নির্যাতনের সবচেয়ে বড় শিকার হয়েছেন মফস্বল ও মাঠপর্যায়ে কর্মরত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। তিন মাসে মোট আক্রান্ত ১৬২ জন সাংবাদিকের মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ ৮৯ জনই দৈনিক পত্রিকার প্রতিনিধি। এর পাশাপাশি ৫৩ জন বিভিন্ন চ্যানেলের এবং ২০ জন অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক হামলার শিকার হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অক্টোবরে ৩ লঘুচাপের আশঙ্কা, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ঋণের চাপে’ কীটনাশক পান, প্রাণ গেল যুবকের
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সার মজুতের দায়ে জামাত নেতাকে অর্থদন্ড
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয় -প্রতিমন্ত্রী ইশরাক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই -পানিসম্পদ মন্ত্রী
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাত মুখে এক কথা বলে, কাজে মুনাফিকি আচরণ -রাশেদ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৩ মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করা হবে -চিফ হুইপ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)