মাছ সংকট:
চাঁদপুরে ৫ বছরে কমেছে জেলের সংখ্যা
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নদীকেন্দ্রিক জেলা চাঁদপুর। এই জেলার ওপর দিয়ে বহমান পদ্মা ও মেঘনা নদীতে মাছ শিকার করে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেন হাজারো জেলে। নদীতে প্রয়োজনের তুলনায় কম মাছ ধরা পড়া, দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এই পেশা থেকে সরে যাচ্ছেন জেলেরা।
গত পাঁচ বছরে আশঙ্কাজনক হারে চাঁদপুরে মৎস্যজীবীর সংখ্যা কমেছে, যাদের অধিকাংশ ইলিশ আহরণকারী এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা জানান, এখনি কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে নদী থেকে মাছ আহরণ নিয়ে শঙ্কা তৈরি হতে পারে।
জেলা মৎস্য কার্যালয়ের তথ্যে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে মতলব উত্তর, দক্ষিণ, সদর ও হাইমচরে ইলিশ আহরণকারী জেলে ছিল ৪৭ হাজার ২৭৯ জন। ২০২৩-২৪ অর্থবছরে জেলে ৪৬ হাজার ১৭৯ জনে নেমে আসে। ২০২৪-২৫ অর্থবছরে জেলে ছিল ৪৬ হাজার ৮৭৪ জন। ২০২৫-২৬ অর্থবছরের হালনাগাদে সেই জেলে কমে ৪২ হাজার ৭৯০ জনে এসে দাড়িয়েছে। অথাৎ মাত্র পাঁচ বছরের ব্যবধানে নদীতে ইলিশ আহরণকারী জেলের সংখ্যা কমেছে ৪ হাজার ৪৮৯ জন।
পদ্মা নদীর জেলে আবুল মিয়া বলেন, এখন নদীতে ইলিশ আগের মতো নেই। এক একটি নৌকাতে জাল টানতে ৪-৫ জন করে জেলে রাখতে হয়। যে পরিমাণ ইলিশ আমরা পাই তা দিয়ে নৌকার তেল খরচই ওঠে না। অনেক সময় আমাদের দিন হাজিরাই ওঠে না। দ্রব্যমূল্যের দাম পুষিয়ে সংসার চালানোই জেলে পেশায় থেকে দায় হয়ে দাড়িয়েছে। তাই বাধ্য হয়েই এ পেশা ছেড়ে বিকল্প পেশায় ঝুঁকছেন জেলেরা।
জেলে পেশা ছেড়ে অটোরিশকা চালাচ্ছেন আব্দুল গণি। তিনি অভিযোগ করে বলেন, আমরা যারা নিয়মিত মেঘনা নদীর জেলে ছিলাম তাদের বাদ দিয়ে অপেশাদাররা প্রভাবশালীদের ছত্রছায়ায় জেলে কার্ড পেয়ে সরকারি নানা সুযোগ সুবিধা নেন। আমার পরিবারের সদস্য ছয়জন। জেলে পেশায় থেকে মূল্যায়িত না হওয়ায় জীবনের তাগিদে এখন অটোরিকশা চালাচ্ছি।
চাঁদপুর বড়ষ্টেশন মাছঘাটের মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, এখন নদীতে ইলিশ না পাওয়ায় আড়তদারি ছেড়ে দিতে হবে কিছুদিন পর। ইলিশ পর্যাপ্ত পাওয়া না যাওয়ায় অনেক জেলেই এখন নদীতে যেতে আগ্রহ দেখাচ্ছে না। জেলেরা গড় হাজিরা অধিক চাওয়ায় আমরাও তা দিতে হিমশিম খাচ্ছি।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফকরুল ইসলাম বলেন, আমরা সরকারি সুযোগ সুবিধা দিতে প্রকৃত জেলে হালনাগাদ শুরুর পর দেখি জেলে কমছে। এরমধ্যে জেলেদের পেশাবদল, বিদেশ যাত্রা, মৃত্যু এবং অপেশাদার জেলে চিহ্নিত করে হালনাগাদ করার ফলে জেলে কমার তথ্যটি উঠে আসছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অক্টোবরে ৩ লঘুচাপের আশঙ্কা, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ঋণের চাপে’ কীটনাশক পান, প্রাণ গেল যুবকের
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সার মজুতের দায়ে জামাত নেতাকে অর্থদন্ড
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয় -প্রতিমন্ত্রী ইশরাক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই -পানিসম্পদ মন্ত্রী
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাত মুখে এক কথা বলে, কাজে মুনাফিকি আচরণ -রাশেদ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৩ মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করা হবে -চিফ হুইপ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












