আল-আকসা মসজিদে ইহুদীবাদী হামলা; মালয়েশিয়ার নিন্দা
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক হাজারেরও বেশি ইসরায়েলি দখলদার এবং ইহুদীবাদী কট্টরপন্থী কয়েকজন কর্মকুত্তার অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়া সরকার।
একই সঙ্গে এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের অনুপ্রবেশের পুনরাবৃত্তি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে এটি আল-আকসা মসজিদকে ঘিরে বিদ্যমান ঐতিহাসিক ও আইনগত মর্যাদারও লঙ্ঘন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এসব ঘটনাকে কেবল বিচ্ছিন্ন উসকানিমূলক কর্মকা- হিসেবে দেখা যায় না। বরং এগুলো আল-আকসা মসজিদ ও অধিকৃত জেরুজালেমের পরিচয় ও চরিত্র পরিবর্তনের জন্য ইসরায়েলি দখলবাজদের চলমান ঘৃণ্য অপপ্রচেষ্টার অংশ।
মালয়েশিয়া জানিয়েছে, আল-আকসা মসজিদের বিদ্যমান মর্যাদা পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে মসজিদের পবিত্রতা এবং সেখানে মুসলমানদের ইবাদতের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করার ওপর জোর দিয়েছে।
কুয়ালালামপুর আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এসব কর্মকা- অবিলম্বে বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪০ দিনের যুদ্ধের পর আমিরাতের আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ছে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানে বোমা হামলার ছক বানচাল, ৬ ‘সন্ত্রাসী’ নিহত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারের যুদ্ধজাহাজে রোহিঙ্গা ফেরত পাঠানো শুরু করছে মালয়েশিয়া
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নেপালে ফের ভূমিধস, নিহত ৩০
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েল থেকে পালানোর প্রবণতা বাড়ছে; চলে যাচ্ছে কথিত বিশেষজ্ঞরাও
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাধারণ মানের অস্ত্র দিয়েই দখলদারদের কুপোকাত করেছেন যোদ্ধারা।
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত পুরো গাজা : স্যাটেলাইট চিত্রে ভয়াবহ দৃশ্য
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)