ইরানে বোমা হামলার ছক বানচাল, ৬ ‘সন্ত্রাসী’ নিহত
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ইরানে বোমা হামলার পরিকল্পনাকারী একটি সশস্ত্র গোষ্ঠীর ছয় সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনী। গত ১ অক্টোবর সকালে চালানো এক অভিযানে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে আইআরজিসির কুদস বেজ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত কুদস বেজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় বা তাদের বিরুদ্ধে অভিযোগের স্বাধীন কোনো যাচাইয়ের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
কুদস বেজের জনসংযোগ দপ্তর জানায়, স্থানীয় মানুষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি সন্দেহভাজন সন্ত্রাসী দলের বিষয়ে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দলটির অবস্থান শনাক্ত করা হয়।
আইআরজিসির দাবি, দলটি ওই অঞ্চলে একটি সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিলো। এরপর তাদের লক্ষ্য করে অভিযান চালানো হয়।
পরে বিবৃতিতে বলা হয়, অভিযানে ‘তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর’ ছয় সদস্য নিহত হয়েছে। অভিযানস্থল থেকে বেশ কিছু বিস্ফোরক প্যাকেট উদ্ধার ও জব্দ করার দাবিও করে আইআরজিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪০ দিনের যুদ্ধের পর আমিরাতের আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল-আকসা মসজিদে ইহুদীবাদী হামলা; মালয়েশিয়ার নিন্দা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ছে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারের যুদ্ধজাহাজে রোহিঙ্গা ফেরত পাঠানো শুরু করছে মালয়েশিয়া
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নেপালে ফের ভূমিধস, নিহত ৩০
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েল থেকে পালানোর প্রবণতা বাড়ছে; চলে যাচ্ছে কথিত বিশেষজ্ঞরাও
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাধারণ মানের অস্ত্র দিয়েই দখলদারদের কুপোকাত করেছেন যোদ্ধারা।
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত পুরো গাজা : স্যাটেলাইট চিত্রে ভয়াবহ দৃশ্য
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)