পশ্চিমতীরে চলছে নৃশংসতা:
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের আল-মুগাইর গ্রামে রাতভর তা-ব চালিয়েছে দখলদার ইসরায়েলের অবৈধ সেটেলাররা। এরমধ্যে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে তারা ফিলিস্তিনিদের একটি ঘরে মোলোটভ ককটেল নিক্ষেপ করে। এ সময় ওই ঘরে থাকা ফিলিস্তিনিরা ঘুমিয়ে ছিলেন।
মোলোটভ ককটেলটি নিক্ষেপ করার পর তাদের ঘরের ভেতর আগুন ধরে যায়।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই সেটেলার সন্ত্রাসীরা মোলোটভ ককটেলে আগুন ধরিয়ে ঘরের জানালা দিয়ে ভেতরে এটি নিক্ষেপ করে। এরপর ঘরে থাকা ফিলিস্তিনিরা তাদের জীবন বাঁচাতে ওই আগুন নেভানোর চেষ্টা করতে থাকে।
এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
তবে ওই একই সময় বাড়ির বাইরে পার্ক করে রাখা গাড়িতে আগুন দেয় ইসরায়েলি সন্ত্রাসীরা।
ইহাব হাসান নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে হামলার ব্যাপারে বলা হয়েছে, “কয়েক ডজন ইসরায়েলি সেটেলার সন্ত্রাসী পশ্চিমতীরের আল-মুগাইর গ্রামে হামলা চালিয়েছে। তারা ঘর ও বাড়িতে আগুন দিয়েছে।”
তিনি আরও লিখেছেন, “ফিলিস্তিনি একটি পরিবারকে জীবন্ত পুড়িয়ে হত্যা করতে সন্ত্রাসীরা ঘরের ভেতর মলোটভ ককটেল নিক্ষেপ করেছে।”
২০২৩ সালের পর থেকেই পশ্চিমতীরে সেটেলারদের তা-ব বৃদ্ধি পেয়েছে। তারা প্রায় প্রতি রাতে ফিলিস্তিনিদের গ্রামে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ করছে। রাতের বেলা নৃশংসতা চালানোর পাশাপাশি দিনের বেলায়ও একই কাজে লিপ্ত হচ্ছে তারা। ফিলিস্তিনিদের ওপর হামলা চালালেও ইসরায়েলি সেনা বা পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। তারা নিজেরাও এসব হামলায় সহায়তা করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত পুরো গাজা : স্যাটেলাইট চিত্রে ভয়াবহ দৃশ্য
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের ব্যাপক হামলা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যত নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় বাধা ইসরায়েল : কাতারের প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)