তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত পুরো গাজা : স্যাটেলাইট চিত্রে ভয়াবহ দৃশ্য
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
সন্ত্রাসী ইসরায়েলের অব্যাহত গণহত্যা ও নির্বিচার হামলায় তিন বছর পর এখন চিনতেই পারা যাচ্ছে না গাজা উপত্যকাকে। গুগল ম্যাপসের সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার এক ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠেছে। কোনো এক সময় যেখানে ব্যস্ত লোকালয়, কৃষিজমি এবং শতবর্ষী ঐতিহাসিক স্থাপনা ছিলো, এখন সেখানে কেবলই ধু-ধু মরুভূমি আর কংক্রিটের ধ্বংসাবশেষ।
স্যাটেলাইট চিত্রে ধ্বংসের তীব্রতা:
আল জাজিরার প্রতিবেদনে প্রকাশিত স্যাটেলাইট চিত্রে উত্তর গাজা থেকে শুরু করে দক্ষিণ প্রান্তের রাফাহ পর্যন্ত ধ্বংসের ভয়াবহ চিত্র দেখা গেছে।
রাফাহ ও আল-মাওয়াসি: দক্ষিণের শহর রাফাহর তাল আস-সুলতান এলাকায় ঘনবসতিপূর্ণ বাড়িঘর পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে। আর একসময় ফাঁকা ও কৃষিভিত্তিক উপকূলীয় এলাকা আল-মাওয়াসিতে এখন কেবলই তাঁবুর ভিড়, যেখানে লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন।
খান ইউনিস: গাজার কৃষি ও অর্থনৈতিক প্রাণকেন্দ্র খান ইউনিসে সবচেয়ে বেশি পরিকাঠামো ধ্বংস হয়েছে। জাতিসংঘের উপগ্রহ কেন্দ্র (টঘঙঝঅঞ)-এর হিসাবে শুধু এই জেলাতেই ৫০ হাজারের বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে, যার মধ্যে রয়েছে ঐতিহাসিক ইন্দোনেশিয়ান ইস্তিকলাল মসজিদ।
গাজা সিটি ও জাবালিয়া: গাজা সিটির ঐতিহাসিক বন্দর এবং প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের জীবিকার প্রধান কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। অন্যদিকে উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরের পুরো এলাকা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে।
৮২ শতাংশ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত:
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (টঘজডঅ) এবং জাতিসংঘের উপগ্রহ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৮২ শতাংশ ভবন (প্রায় ২ লাখ অবকাঠামো) ক্ষতিগ্রস্ত হয়েছে, যার দুই-তৃতীয়াংশই পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। গত বছর যুদ্ধবিরতি ঘোষণার পরও ধ্বংসযজ্ঞ থামেনি; বরং এর পর থেকে বিধ্বস্ত ভবনের সংখ্যা আরও ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের ব্যাপক হামলা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যত নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় বাধা ইসরায়েল : কাতারের প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












