৩ বছর বাড়ছে মেট্রোরেল প্রকল্পের মেয়াদ
, ১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সংশোধিত প্রকল্প প্রস্তাব অনুযায়ী, মেট্রোরেল এমআরটি লাইন-৬-এর পাঁচটি স্টেশনের প্রবেশ ও প্রস্থান কাঠামোর জন্য অতিরিক্ত জমি আর প্রয়োজন হবে না। বিজয় সরণি, ফার্মগেট, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মতিঝিল স্টেশনের এসব কাঠামোর জন্য ৩.৫৬ হেক্টর জমি অধিগ্রহণ পরিকল্পনা বাদ দেয়ায় সাশ্রয় হচ্ছে ১ হাজার ১২১ কোটি টাকা।
এ ছাড়া চারটি স্টেশন প্লাজা নির্মাণও প্রকল্প প্রস্তাব থেকে বাদ দেয়া হয়েছে, যার ফলে আরও ১৬৫ কোটি টাকা ব্যয় কমেছে। এই প্লাজাগুলো নির্মাণের কথা ছিল উত্তরা উত্তর, উত্তরা মধ্য, আগারগাঁও ও মতিঝিল স্টেশনে।
বিভিন্ন খাতে অতিরিক্ত কাটছাঁট:
* মূল লাইন, সিভিল ও স্টেশন নির্মাণে কাটছাঁট: ১১৬ কোটি টাকা
* ইলেকট্রিক ও মেকানিক্যাল (ইঅ্যান্ডএম) রেলওয়ে ম্যানেজমেন্ট সিস্টেমে সাশ্রয়: ৯০ কোটি ৪৫ লাখ টাকা
* পুনর্বাসন-সংক্রান্ত পরামর্শ সেবায় কাটছাঁট: প্রায় ৩ কোটি টাকা
সময়সীমা বাড়ানোর প্রস্তাব :
ব্যয় কমলেও প্রকল্পের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব করেছে ডিএমটিসিএল। আগামী ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, মতিঝিল–কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার সম্প্রসারণকাজ শেষ করতে সময়সীমা বাড়িয়ে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। এটি হবে প্রকল্পটির তৃতীয় সংশোধনী। সংশোধনের পর প্রকল্পের মোট ব্যয় দাঁড়াবে ৩২ হাজার ৭১৮ কোটি টাকা।
খরচ বৃদ্ধির কারণ :
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী- বেতন-ভাতা, পরামর্শক ব্যয়, স্টেশনারি, সিল, সম্মানি ও কম্পিউটার খরচ -এসব খাতে ব্যয় বেড়েছে। এ ছাড়া বিদেশি ঋণের সুদ পরিশোধে অতিরিক্ত ২৭০ কোটি টাকা ব্যয় যোগ হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)