৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে দখলদার পরগাছা সন্ত্রাসী ইসরাইল!
দক্ষিণ গাজার খান ইউনিসে তিনটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এসব গণকবরে ৩৯২টি লাশ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে অন্তত ২০ জনকে জীবন্ত কবর দেয়া হয়েছে বলে জানিয়েছে খান ইউনিসের বেসামরিক প্রতিরক্ষা অধিদফতর।
গত বৃহস্পতিবার এসব তথ্য জানিয়ে অধিদফতরটির প্রধান আবু সুলাইমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন- যেন তারা গাজায় অবিলম্বে আগ্রাসন বন্ধে দখলদার ইসরাইলের প্রতি চাপ সৃষ্টি করে।
আবু সুলাইমান জানিয়েছেন, খান ইউনিসের নাসের হাসপাতালের পাশে গণকবর তিনটির সন্ধান পাওয়া গেছে। একটি হাসপাতাল মর্গের পেছনে, আরেকটি সামনে এবং অপরটি ডায়ালাইসিস ভবনের কাছে।
গণকবরে পাওয়া লাশগুলোর মধ্যে মাত্র ৬৫টি তাদের স্বজনরা শনাক্ত করতে পেরেছেন। অনেক লাশ বিকৃত হয়ে গেছে।
তিনি বলেন, গণকবরে লাশগুলো একসাথে স্তুপীকৃত অবস্থায় ছিল এবং লাশগুলোতে মাঠ পর্যায়ে মৃত্যুদ- কার্যকর এবং জীবন্ত কবরস্থ করার নমুনা রয়েছে।
২০টি লাশ জীবন্ত কবরস্থ করা হয়েছে:
গণকবরে পাওয়া লাশগুলোর অন্তত ২০ জনকে জীবন্ত কবরস্থ করা হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষার সদস্য মুহম্মদ মুগির। তিনি বলেন, তাদের অনেকের হাত বাঁধা ছিল এবং কয়েকজনের সাথে মেডিক্যাল টিউব লাগানো ছিল। ‘আমরা এমন অন্তত ২০টি লাশের ফরেনসিক পরীক্ষা করবো বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য’।
গণকবরে শিশুর লাশ:
মুহম্মদ মুগির বলেন, নাসের হাসপাতালের গণকবরে পাওয়া লাশগুলোর মধ্যে শিশুদের লাশও ছিল। তিনি এর পক্ষে ফটোগ্রাফ তথ্য সাংবাদিকদের কাছে সরবরাহ করেন। এসব তথ্যপ্রমাণ দেখিয়ে তিনি বলেন, ‘এটাই প্রমাণ করে যে দখলদার ইসরাইলি বাহিনী কতটা নিকৃষ্ট, যবন, ব্লেচ্ছ।’
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।