৩৬ টাকা দরে আলু কিনতে লম্বা লাইন, ২০ মিনিটেই ট্রাক ফাঁকা
মুন্সিগঞ্জ সংবাদদাতা:
সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিতে মুন্সিগঞ্জে আবারও ট্রাকসেল কার্যক্রম চালু করেছে জেলা প্রশাসন। এ কার্যক্রমের মাধ্যমে ট্রাকে করে প্রতিদিন জেলার বাজারগুলোতে আলু বিক্রি হবে ৩৬ টাকা মূল্যে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) মুন্সিগঞ্জ কালেক্টর মাঠে এ কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক আবু জাফর রিপন। দ্বিতীয় দফা এ কার্যক্রমের প্রথম দিনে উপচেপড়া ভিড় দেখা গেছে ক্রেতাদের।
সরেজমিন দেখা যায়, তিনটি পিকআপ ভর্তি আলু। পাঁচ কেজি করে পলিথিনের প্যাকেট করা। উদ্বোধন কার্যক্রম শুরু হওয়ার আগেই দেখা যায় ট্রাকের সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন। দুপুর ১২টা ৪৮ মিনিটে জেলা প্রশাসক উদ্বোধনের পর হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। ১টা ৮ মিনিট নাগাদ ২০ মিনিটেই বিক্রি হয়ে যায় একটি ট্রাকের সব আলু। সংশ্লিষ্টরা জানান, ট্রাকটিতে দেড় টনের বেশি আলু ছিল।
সোহেল নামের আরেকজন বলেন, ‘এই দামে যদি সবসময় আলু বিক্রি হয় তাহলে নিম্ন ও মধ্যবিত্ত সবার উপকার। এ কার্যক্রম যেন চালু থাকে।’
জেলার আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, প্রতিদিন ছয় উপজেলায় ৩০ মেট্রিক টন আলু বিক্রি করা হবে। আলু নিয়ে সংকট নিরসন না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।