৩৫৫ মোবাইলসহ ২৫ ছিনতাইকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহবাগ, খিলগাঁও, যাত্রাবাড়ী, আশুলিয়া, কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও এলাকা থেকে পৃথক অভিযানে মোবাইল চোরাকারবারি চক্রের মূলহোতা রবিসহ চক্রের ২৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারদের কাছ থেকে দেশি-বিদেশি ব্রান্ডের ৩৫৫টি চোরাই ও ছিনতাইকরা মোবাইলফোন এবং ৫১টি মোবাইলের চার্জার জব্দ করা হয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
অধিনায়ক জানান, গ্রেফতাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকরা মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছেন। বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা ধরা-ছোয়ার বাইরে থাকার উদ্দেশ্যে এসব মোবাইলফোন স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব চোরাকারবারি চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।