৩১ জনের নাম উল্লেখ করে মামলা, নেই চিন্ময়ের নাম
ইসকনের চিন্ময়কে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে খুনের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ থেকে ১৫ জনকে। তবে আসামী হিসেবে নেই চিন্ময়ের নাম।
মামলার আসামিরা হলো- কোতোয়ালী থানাধীন বান্ডেল রোড সেবক কলোনি এলাকার বাসিন্দা চন্দন, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস ও রাজীব ভট্টাচার্য্য।
এদিকে আদালতে প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় একই দিন রাতে ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে। আলম নামে একজন বাদী হয়ে দ-বিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সুলতানা গণমাধ্যমকে বলেন, সাইফুল হত্যার ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ছয়জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলায় নাম থাকা বাকি ২৫ আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয় চিন্ময়কে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ নিয়ে বিক্ষোভ করে তার অনুসারীরা। একপর্যায়ে পুলিশের হ্যান্ডমাইক দিয়ে চিন্ময় বিক্ষোভকারীদের আরও উস্কে দিলে তারা আদালত এলাকায় মসজিদ-দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়। একপর্যায়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল বিক্ষোভকারী নির্মমভাবে কুপিয়ে হত্যা করে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।