৩০০ বিচারক চেয়েছে সিইসি: নির্বাচনের ট্রেনে উঠে গেছি আমরা -সিইসি
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনে প্রধান বিচারক সৈয়দ রেফাত আহমেদের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রধান বিচারকের খাসকামরায় তারা একান্ত বৈঠকে বসেন। বৈঠকে তিনশজন বিচারক চান সিইসি নাসির উদ্দিন। প্রধান বিচারকও সহযোগিতার আশ্বাস দেন।
আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। প্রধান বিচারকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন সিইসি।
প্রধান বিচারকের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর সিইসি’র কাছে একজন সংবাদিক জানতে চান- ‘আমরা কি তাহলে নির্বাচনের ট্রেনে উঠে গেছি? এর প্রত্যুত্তরে সিইসি বলেন, হ্যা, ট্রেনে উঠে গেছে।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গে সিইসি বলেন, এই সপ্তাহে তফসিল হয়ে যাবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।