জাপানে মেগা ভূমিকম্পের আশঙ্কা:
২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, আতঙ্কিত বাসিন্দারা
, ০৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ৫ জুলাই, ২০২৫ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাপানের দক্ষিণাঞ্চলের তোকারা দ্বীপপুঞ্জে মাত্র দুই সপ্তাহে নয় শতাধিক ভূকম্পন রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা গত বুধবার (২ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। দীর্ঘক্ষণ ধরে কম্পন ও ঘনঘন ভূমিকম্পের কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত ও ঘুমহীন সময় পার করছে বলে জানা গেছে।
জাপান মেটেওরোলজিক্যাল এজেন্সির ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ বিভাগের পরিচালক আয়াতাকা জানায়, ২১ জুন থেকে তোকারা দ্বীপপুঞ্জ সংলগ্ন সাগর এলাকায় ভূমিকম্প প্রবণতা অত্যন্ত সক্রিয় রয়েছে। এ পর্যন্ত ৯০০-র বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
গত বুধবার স্থানীয় সময় দুপুর ৩টা ৩০ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পের পরপরই জরুরি ব্রিফিং ডাকে কর্তৃপক্ষ।
তোকারা গ্রামের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মানুষজন ঘুমাতে পারছে না। তারা ক্লান্ত এবং আতঙ্কে রয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জাপানের এমবিসি চ্যানেলকে বলে, এমন মনে হয়, যেন সব সময় কাঁপছে। ঘুমাতে গেলেও ভয় লাগছে। এই কাঁপুনি কখন থামবে তা কেউ জানে না।
এদিকে জাপান সরকার বলেছে, সম্ভাব্য মেগা ভূমিকম্প মোকাবিলায় অনেক কিছু করতে হবে, যাতে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো যায়।
জাপান সরকার গত মার্চ মাসে জানায়, একটি মেগা ভূমিকম্প এবং পরবর্তী সুনামির ফলে প্রায় ২ লাখ ৯৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে এবং ক্ষতির পরিমাণ ২ ট্রিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)