২ যুগে বিদেশ গেছেন ১ কোটি ৫০ লাখের বেশি কর্মী
নিজস্ব সংবাদদাতা:
বিগত ২০০৪ সাল থেকে চলতি বছর ১৬ জুন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে ১ কোটি ৫০ লাখ ৭ হাজার ১২৯ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থানের জন্য গমন করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এদের একটি বড় অংশ দেশে ফেরত এসেছে বলেও মন্ত্রী জানান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংসদে প্রবাসী কল্যাণ মন্ত্রী এ কথা জানান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিএমইটিতে ২০০৪ সাল হতে বিদেশগামী কর্মীদের তথ্য সম্বলিত একটি ডাটাবেজ রয়েছে।
বিএমইটির ডাটাবেজ এর তথ্যানুসারে ২০০৪ সাল থেকে ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে ১ কোটি ৫০ লাখ ৭ হাজার ১২৯ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থানের জন্য গমন করেছে। তবে বৈদেশিক কর্মসংস্থান শেষে এদের একটি বড় অংশ দেশে ফেরত এসেছে।
বিদেশ ফেরত এ সকল কর্মীর তথ্য না থাকায় বর্তমানে কর্মরত কর্মীর সঠিক সংখ্যা দেয়া সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে ফেরত আসা কর্মীদের তথ্য আদান-প্রদানের নিমিত্ত বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর সঙ্গে বিএমইটির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।