২ মাসে বিএনপি’র চার শতাধিক নেতাকর্মীর সাজা
দুই মাসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা ও ধরপাকড় বেড়েছে। পুরনো মামলার বিচারে গতি বেড়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো মামলায় সাজা দেয়া হচ্ছে। অধিকাংশ মামলাই পুলিশের ওপর হামলা, কাজে বাধা, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার চেষ্টার অভিযোগে। এই মামলায় কেউ কেউ ছয় মাস থেকে ১০ বছর কারাদ-ে দ-িত হচ্ছে। অনেকে কারাগারে থেকেই সাজার খরব শুনছেন। গত ৭ দিনে ঢাকার বিভিন্ন আদালতে অন্তত ৪টি মামলার সাজা দেয়া হয়েছে। সাজা পাওয়া বেশির ভাগই বিএনপি’র সাবেক এমপি ও অঙ্গসংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা। এমন অবস্থায় বিএনপি নেতাদের মামলা পরিচালনা করা আইনজীবীরা বলছেন, তারা যথাযথ আইনি সুযোগ পাচ্ছেন না। এমনকি গুম হওয়া ব্যক্তিদেরও সাজা দেয়া হয়েছে।
মৃত আসামিরও সাজা হয়েছে। এই আইনজীবীরা বলেন, রায়ের পরে মামলার নথি দেয়া হচ্ছে না। একমাস ঘুরেও নথি যোগাড় করতে পারেননি বলে অভিযোগ করেছেন তারা।
আদালত সূত্রে জানা যায়, গত দুই মাসে বিএনপি’র অন্তুত ৪৭৮ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। অনেককে অর্থদ- দেয়া হয়েছে। তবে গেল সপ্তাহের মাত্র ৩ দিনে ৩২১ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার ১ দিনেই শতাধিক নেতাকর্মীকে সাজা দেয়া হয়। এছাড়া গত ২০শে নভেম্বর একদিনে বিএনপি’র শীর্ষ পাঁচ নেতাসহ ১৩৬ জনকে কারাদ- দিয়েছিল আদালত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।