‘২ কোটি টাকার বিনিময়ে নমিনেশন পেয়েছিলেন সংসদ সদস্য রতন’
সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ-১ আসনে টানা তিনবার নির্বাচিত সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন ওরফে রতন সম্পর্কে ১৫ বছর আগের কিছু তথ্য সামনে এনেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা ওরফে মুকুট। তিনি বলেছেন, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলেন মোয়াজ্জেম হোসেন। কিন্তু এর আগেই ২০০৮ সালের নির্বাচনে দুই কোটি টাকার বিনিময়ে দলীয় মনোনয়ন (নমিনেশন) এনেছিলেন তিনি।
গত বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী রনজিত সরকারের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন নুরুল হুদা। জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে এই সমাবেশ হয়। এতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।