বে-টার্মিনাল নির্মাণ:
২৬৭ একর সংরক্ষিত বন চায় চট্টগ্রাম বন্দর, বন বিভাগের আপত্তি
, ২৭ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৩ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) মেগা প্রকল্প বে-টার্মিনাল। চলতি বছরই এর আনুষ্ঠানিক কাজ শুরুর কথা রয়েছে। প্রায় আড়াই হাজার একরের ওপর টার্মিনালটির নকশা করা হলেও ২৬৭ একর জমির মালিক বন বিভাগ। সমুদ্র উপকূলবর্তী সংরক্ষিত বনের ওই জমিটি বন্দর কর্তৃপক্ষকে না দিয়ে সেখানে ম্যানগ্রোভ বনায়ন করতে চাইছে তারা। এ নিয়ে সরকারের দুই সংস্থার মধ্যে চলছে চিঠি চালাচালি।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের প্রধান বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বে-টার্মিনাল নির্মাণে আমাদের কাছে ২৬৭ একর জমি চেয়েছে। এ বনভূমি চট্টগ্রাম শহরসহ চট্টগ্রামের উপকূলীয় সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মিরসরাইয়ে এরই মধ্যে অর্থনৈতিক অঞ্চলের জন্য বিপুল পরিমাণ বন দেয়া হয়েছে। এভাবে উপকূলীয় বন বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে দেয়া হলে উপকূল অরক্ষিত হয়ে পড়বে। তাই বন বিভাগ এরই মধ্যে বন্দরকে সংরক্ষিত বন বে-টার্মিনাল প্রকল্পের জন্য না দেয়ার বিষয়ে জানিয়ে দিয়েছে। আমরা এ বনভূমিতে আরো বেশি ম্যানগ্রোভ বন সৃজন করে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম শহরসহ উপকূলীয় ভূমি, মানুষ ও সম্পদ রক্ষায় কাজ করছি।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক এ প্রসঙ্গে বলেন, বন বিভাগ যে জায়গা নিয়ে আপত্তি তুলেছে, এটা তাদের বোঝাপড়ায়ও গ্যাপ আছে। ওই জায়গাটুকু পানির নিচেই থাকে, যেটা ভাটার সময় দৃশ্যমান হয়। এছাড়া বে-টার্মিনাল সরকারের প্রায়োরিটি প্রজেক্ট। এটার সঙ্গে বিদেশী বিনিয়োগ ও দেশের আগামীর অর্থনৈতিক কর্মকা- জড়িত। তাই বন বিভাগ এ সবকিছুই বিবেচনায় রাখবে বলে আশা করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নাগরিক হয়েও বহাল তবিয়তে খুলনার ‘দুর্নীতিবাজ’ শিক্ষক ‘দীপক’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০৬ বছরে পদাপর্ণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে -শিক্ষামন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে -জুবাইদা রহমান
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রশাসনে বড় পরিসরে আসছে সরকারের প্রথম পদোন্নতি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র -আইজিপি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)