রেমিট্যান্সে অঞ্চলভেদে বৈষম্য, প্রশিক্ষণে মিলতে পারে সুফল
, ২৭ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৩ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে রেমিট্যান্স এমন ইতিবাচক ভূমিকা রাখতে পারলেও ঠেকে যাচ্ছে আঞ্চলিক সমতার প্রশ্নে। অর্থাৎ রেমিট্যান্স কিছু উন্নত অর্থনীতির জেলায় আসছে অনেক বেশি। আবার কিছু অনুন্নত জেলায় আসছে অনেক কম। ফলে দিনে দিনে রেমিট্যান্স আহরণ বাড়লেও এর সুফল সব অঞ্চল সমানভাবে পাচ্ছে না। এজন্য বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা করার তাগিদ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা। আবার প্রবাসে যাওয়ার আগ্রহ কম, এমন অঞ্চলে বিদেশ গমনের আনুষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কথাও বলছেন তারা।
বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, দেশের উন্নত জেলাগুলোতে তুলনামূলক বেশি পরিমাণে প্রবাসী আয় আসছে। কম আসছে অনুন্নত উত্তরাঞ্চল ও পার্বত্যাঞ্চলের দারিদ্র্যপীড়িত জেলাগুলোতে।
চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের প্রচুরসংখ্যক মানুষ বিদেশে থাকেন। দশকের পর দশক এসব জেলার তরুণরা কর্মের জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন আত্মীয়-স্বজন বা পরিচিত কোনো মাধ্যমে অথবা সরকারি আনুষ্ঠানিকতায়। ফলে এই পরম্পরায় সেখানে প্রবাসীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে প্রবাসী আয়।
অন্যদিকে উত্তরাঞ্চল বা পাহাড়ি জেলাগুলোতে বিদেশে যাওয়ার আগ্রহ একেবারেই কম। পিছিয়ে পড়া জেলাগুলো নিয়ে প্রবাসী শ্রমিক ও গবেষকরা বলছেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে অর্থ লাগে তা দেওয়ার সক্ষমতা না থাকা, প্রবাসে কর্মরত আত্মীয়-স্বজন না থাকা এবং যোগাযোগের ক্ষেত্রে সচেতনতা না থাকার কারণে এসব অঞ্চলের মানুষ কাজের সন্ধানে বিদেশে কম যান। যে কারণে সেসব জেলা বা অঞ্চলে প্রবাসী আয়ও কম আসে।
অভিবাসন বিশেষজ্ঞ ও ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান এ বিষয়ে বলেন, উত্তরাঞ্চলের মানুষ বরাবরই পিছিয়ে। এজন্য উত্তরাঞ্চলের লোকজনকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো দরকার। কিন্তু বাস্তবে সে ধরনের উদ্যোগ নেই। তাছাড়া বিদেশে যাওয়ার জন্য খরচ যেহেতু বেশি, এই অর্থ জোগাড় করা কঠিন হয়ে যায়। বিদেশে যাওয়ার প্রক্রিয়াও অনেক জটিল, মধ্যস্বত্বভোগী ও দালালনির্ভর। আবার উত্তরাঞ্চলের মানুষ বিদেশে কম থাকেন বলে অনানুষ্ঠানিক যোগাযোগও কম। এজন্য উত্তরাঞ্চলের মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নাগরিক হয়েও বহাল তবিয়তে খুলনার ‘দুর্নীতিবাজ’ শিক্ষক ‘দীপক’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০৬ বছরে পদাপর্ণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে -শিক্ষামন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে -জুবাইদা রহমান
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রশাসনে বড় পরিসরে আসছে সরকারের প্রথম পদোন্নতি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র -আইজিপি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)