২৫ তারিখে দেশে ফিরবেন তারেক রহমান
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত জুমুয়াবার (১২ ডিসেম্বর ২০২৫) গুলশান চেয়ারপারসন কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পর্বে তারেক রহমান দেশে ফিরছেন। তার আগমনের মাধ্যমে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হবে।
তিনি জানান, দলের বিভিন্ন নেতাদের সঙ্গে আলোচনা ও আন্তর্জাতিক পর্যায়ের যোগাযোগের পরিপ্রেক্ষিতে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ফ্লাইট, নিরাপত্তা এবং রাজনৈতিক কর্মসূচি সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।