২১ বছরে সর্বনিম্ন বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক:
চলতি অর্থবছরের ফেব্রুয়ারিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৬ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ এ খাতের প্রবৃদ্ধি ৬.৮ শতাংশের নিচে নেমেছিল। অর্থাৎ, গত ২১ বছরের মধ্যে এবারের ফেব্রুয়ারিতেই বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।
চলতি অর্থবছরের জন্য ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৯.৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংক জানায়, ফেব্রুয়ারির শেষে বেসরকারি খাতে বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ১৬ লাখ ৮৪ হাজার কোটি টাকা।
রাজনৈতিক অনিশ্চয়তা ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে। ফলে নতুন বিনিয়োগ তেমন না থাকায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিও কমে যাচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।