২০২৪ সালে বড় অর্থনৈতিক মন্দার ঝুঁকিতে যুক্তরাজ্য, সতর্কতা
আল ইহসান ডেস্ক:
নতুন বছরে যুক্তরাজ্যের অর্থনীতি নিয়ে সতর্কতামূলক দুঃসংবাদ দিলো বিশ্বের বৃহত্তম সক্রিয় বন্ড তহবিল বা বিনিয়োগ সংস্থা পিআইএমসিও। পিমকোর প্রধান বিনিয়োগ কর্মকর্তা ড্যানিয়েল ইভাসিন ভবিষ্যদ্বাণী করছে, আগামী বছর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় দেশেই জাতীয় নির্বাচন। তখন যুক্তরাজ্য মার্কিন অর্থনীতির চেয়ে বেশি অর্থনৈতিক চাপের সম্মুখীন হবে।
ইভাসিন ফিনান্সিয়াল টাইমসকে বলেছে, উচ্চ সুদের হার তাদের আমেরিকান প্রতিপক্ষের তুলনায় বৃটিশ ভোক্তাদের উপর বেশি প্রভাব ফেলছে। একটি ছোট, উন্মুক্ত অর্থনীতির ক্ষেত্রে যুক্তরাজ্যের একজন ভোক্তা মার্কিন সমকক্ষদের তুলনায় কেন্দ্রীয় ব্যাংকের নীতির প্রভাব অনেক বেশি অনুভব করছেন। ইউরোপের অর্থনীতিও ২০২৪ সালে কঠিন সময়ে পড়বে। যুক্তরাজ্য এবং ইউরোপ উভয়ই যুক্তরাষ্ট্রের তুলনায় আরও উল্লেখযোগ্য অবনতির ঝুঁকিতে রয়েছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক উভয়ই সাম্প্রতিক মাসগুলিতে সুদের হার সীমাবদ্ধ করেছে- যুক্তরাজ্যে শতকরা ৫.২৫ ভাগ এবং যুক্তরাষ্ট্রে শতকরা ৫.২৫-৫.৫ ভাগ। সাম্প্রতিক সপ্তাহগুলিতে আশাবাদ বাড়ছে যুক্তরাষ্ট্র মুদ্রাস্ফীতি কমিয়ে আনবে। এতে ফেডারেল রিজার্ভ ২০২৪ সালে পলিসি সহজ করার সুযোগ দেবে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।