২০০ কোটি টাকা পাচারে বিটিআরসির কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৭ মে, ২০২৪ খ্রি:, ১৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রপ্তানির মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা পাচারের অভিযোগে বিটিআরসির উপপরিচালক হাসিবুল কবির এবং আইজিডব্লিউ অপারেটর বেসটেক টেলিকমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রোববার (২৬ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলো- বেসটেক টেলিকম লিমিটেডের চেয়ারম্যান তরিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এনায়েত কবির ও বিটিআরসির উপপরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) হাসিবুল কবির।
এজাহার সূত্রে জানা যায়, বেসটেক টেলিকম লিমিটেড সেবা রপ্তানির জন্য বিটিআরসি থেকে আইজিডব্লিউ লাইসেন্সপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রপ্তানি বাবদ মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলে ফরেন কারেন্সি/এফসি অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশে আনার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অনুসন্ধানকালে আইজিডব্লিউ অপারেটর বেসটেক টেলিকমের মাধ্যমে ২০১৩ সলের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৯ মাসে ১০১ কোটি ৬ লাখ ৫৩ হাজার ১৫০ কল মিনিট এসেছে। ওই সেবার মূল্য বাবদ প্রতি কল মিনিট ০.০৩০ মার্কিন ডলার হিসাবে ৩ কোটি ৩ লাখ ১৯ হাজার ৫৯৪ মার্কিন ডলার বা ২৩৪ কোটি ৭২ লাখ ৫৪ হাজার ৬৮ টাকা সরকারি কোষাগারে জমা হওয়া কথা। এ সংক্রান্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গুলশান শাখার প্রাপ্ত রেকর্ড থেকে দেখা যায় মাত্র ৪৬ লাখ ৮ হাজার ৪৬১ মার্কিন ডলার বা ৩৫ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৪৩৯ টাকা জমা হিয়েছে। বাকি ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ১৩৪ মার্কিন ডলার দেশে আসেনি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৯ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৬২৯ টাকা। ওই সময়ে ওই প্রতিষ্ঠঅনের চেয়ারম্যান ও এমডি ছিলেন তরিকুল ইসলাম এবং এনায়েত কবির। তারা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও বিদ্যমান মানিলন্ডারিং আইন লঙ্ঘন করে পাচার কিংবা মানিলন্ডারিং অপরাধ করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)