সব বিভাগে হতে পারে রেকর্ড বৃষ্টি, ঢাকায় পানিবদ্ধতার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক:
আবহাওয়া ডটকমের প্রতিবেদনে বলা হয়, ‘ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র যেহেতু ঢাকা শহরের ওপর দিয়ে অতিক্রমের সম্ভাবনা রয়েছে, তাই সোমবার ও মঙ্গলবার ঢাকা শহরের ওপরে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। যেহেতু সকল আবহাওয়া পূর্বাভাস মডেল সোমবার সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের (দুই দিন প্রায় ৩০০ মিলিমিটার) প্রবল সম্ভাবনা নির্দেশ করছে। ফলে ঢাকা শহরে ব্যাপক পানিবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।’
প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের আট বিভাগের সবগুলোতে রেকর্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া ডটকম।
আবহাওয়াবিষয়ক ওয়েবসাইটটি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের আটটি বিভাগের ওপরই ব্যাপক পরিমাণ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।