মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

১ কোটি ২৮ লাখ টাকা দিয়েও ইতালি যাওয়া হলো না শরীয়তপুরের দুই যুবকের!

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, রাত ১০:৩১
নিজস্ব প্রতিবেদক:
দিনের পর দিন ছোট একটি ঘরে বন্দি রেখে অমানবিক নির্যাতন, পাশাপাশি নানা কৌশলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের টাকা আদায়ের চেষ্টা- এসবই ছিল মানবপাচারকারীদের পরিকল্পনার অংশ। একপর্যায়ে তাদের বিক্রি করে দেয়া হয় আরেকটি মাফিয়া চক্রের হাতে। এসবের মধ্য থেকে বেঁচে ফিরবেন, সেটা ভাবেননি শরীয়তপুরের দুই যুবক। লিবিয়ার ভয়াবহ দিনগুলোর কথা মনে হলে এখনো ভয়ে আঁতকে ওঠেন তারা।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের মনুয়া এলাকার দুলাল ছৈয়ালের ছেলে আলতাফ হোসেন ছৈয়াল (৩০) এবং আইজারা এলাকার আবদুল গনি বলির ছেলে আহসান উল্লাহ বলি (৩০) প্রাণ নিয়ে দেশে ফিরলেও এখনো বিশ্বাস করতে পারছেন না যে তারা বেঁচে ফিরেছেন।
আলতাফ হোসেনের বাবা দুলাল ছৈয়াল দালালের কথায় আস্থা রেখে ছেলেকে লিবিয়া হয়ে ইতালি পাঠাতে রাজি হন। দালাল জানায়, ইতালিতে মোটা বেতনের কাজ মিলবে। এ জন্য আত্মীয়স্বজনদের কাছ থেকে ধারদেনা, এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং জমিজমা বিক্রি করে দফায় দফায় টাকা দেন তিনি। মোট খরচ হয় ৬৪ লাখ টাকা। কথা ছিল দুবাই, মিসর হয়ে ছেলেকে লিবিয়ায় পৌঁছে দেয়া হবে, সেখান থেকে যাবেন ইতালি।
গত বছরের ১৬ সেপ্টেম্বর আলতাফ হোসেন দালালের নির্দেশে কাগজপত্র ঠিক করে ভারত হয়ে শ্রীলঙ্কা পৌঁছান। সেখানে ২৪ দিন থাকার পর মিশর হয়ে লিবিয়ায় পৌঁছান। লিবিয়ায় পৌঁছানোর পর দালাল হারুন লস্করের লোকজন তাকে বিমানবন্দর থেকে নিয়ে গিয়ে একটি ছোট বাড়িতে ৩০–৩৫ জনের সঙ্গে এক কক্ষে রাখেন। সেসময় আলতাফের বাবা হারুন লস্করকে দেন আরও ১২ লাখ টাকা।
দুই দিন পর তাদের নিয়ে যাওয়া হয় একটি ক্যাম্পে। এমন আরও কয়েকটি ক্যাম্পে এক মাস ২৬ দিন আটকে রাখা হয়। পরে ১৩ নভেম্বর লিবিয়ার ত্রিপোলি সাগরপাড় থেকে একটি কাঠের নৌকায় ১৬০ জনকে তুলে একটি পাতানো নাটকের মাধ্যমে লিবিয়ার পুলিশের কাছে ধরিয়ে দেয়া হয়। পরে চক্রটি তাদের আবার পুলিশের কাছ থেকে উদ্ধার করে একটি গুদামে নিয়ে যায় এবং শুরু হয় অমানবিক নির্যাতন।
প্রতিদিন মারধর চলত। বাড়িতে ফোন করে মুক্তিপণের টাকা আনতে চাপ দেয়া হতো। এতে করে আরও ২৬ লাখ টাকা আদায় করে দালাল চক্রটি। ২৯ ডিসেম্বর আবার ৬০ জনকে একটি নৌকায় তুলে আরেকটি নাটক সাজিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেয়া হয়। পাঁচ দিন পর তাদের আবার এক চক্রের কাছে বিক্রি করে দেয়া হয়।
৩১ ডিসেম্বর রাতে ওই চক্রটি আবার ৬৫ জনকে নিয়ে একটি গেমে পাঠায়। দুই ঘণ্টা সাগর পাড়ি দিতে গিয়ে নৌকায় পানি উঠে যায়। তখন চক্রটি তাদের উদ্ধার করে। এই সময়ের মধ্যে আবারও পরিবার থেকে ফোন করে আদায় করা হয় আরও ২৩ লাখ টাকা। সবমিলিয়ে আলতাফ হোসেনের পরিবার খরচ করেছে ৬৪ লাখ টাকা। অথচ, ইতালিতে পৌঁছানোর পরিবর্তে ৮ মাস পর বাড়ি ফিরেছেন তিনি শরীরে ক্ষত ও মনে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে।
অন্যদিকে, একই অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন আহসান উল্লাহ বলি। তিনি জানান, লিবিয়ায় পৌঁছানোর পরপরই তাদের সবার পাসপোর্ট কেড়ে নেয়া হয়। একটি অন্ধকার কক্ষে আটকে রাখা হয়। পালানোর চেষ্টা করায় তাকে একটি কক্ষে আটকে রেখে নিয়মিত মারধর করা হতো। বৈদ্যুতিক শক, প্লাস দিয়ে নখ উপড়ে ফেলা, বৈদ্যুতিক তার দিয়ে পেটানো, অনাহারে রাখা এসব ছিল নিয়মিত বিষয়।
বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে গত ৭ মে মুমূর্ষু অবস্থায় দেশে ফিরেছেন আহসান উল্লাহ। তিনি বলেন, মানবপাচার চক্রের সদস্য অনেক। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের প্রবাসীদেরও টার্গেট করে তারা। ভালো চাকরি ও ইউরোপ পাঠানোর প্রলোভনে লিবিয়ায় নিয়ে জিম্মি করে পরিবারের কাছ থেকে টাকা আদায়ই তাদের প্রধান কাজ। আমার পরিবারের কাছ থেকে তারা আদায় করেছে ৬৫ লাখ টাকা।
তিনি আরও বলেন, ‘আমি সবার প্রতি অনুরোধ করব, এই চক্রের পাল্লায় পড়ে আর কেউ যেন লিবিয়া না যান। আমি টাকা ফেরত ও এই ঘটনার বিচার চাই। তাই ভেদরগঞ্জ থানায় দালালদের বিরুদ্ধে অভিযোগ করেছি।’
এ ঘটনায় আহসান উল্লাহ বলি বাদী হয়ে ছয়গাঁও বাংলা বাজার এলাকার হারুন লস্কর, তার ছেলে পাপ্পু লস্কর ও ইমন লস্করের বিরুদ্ধে ভেদরগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে মামলা রুজু করা হবে।’
এদিকে জানা গেছে, গত দুই মাস ধরে একই ইউনিয়নের আরও ১১ জন যুবক লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে