১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
, ২০ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বেড়েই চলেছে তাপমাত্রা। ভাঙছে আগের সব রেকর্ড। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রায় ১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠে গেছে। একইভাবে ঢাকার তাপমাত্রা আবারও ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। তবে ২ বা ৩ মে সিলেটে ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছু সময়ের জন্য কমে আসবে বলে আশা করছে আবহাওয়া অধিদফতর।
ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৩ ডিগ্রি, যা রোববার ছিল ৩৯ ডিগ্রি। এর আগের দিন শনিবার ছিল ৩৭.৪ ডিগ্রি।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকা অঞ্চলগুলো হচ্ছে- ঈশ্বরদী, যশোর, রাজশাহী, বাঘাবাড়ি, কয়রা, ফরিদপুর, মোংলা, খুলনা, টাঙ্গাইল, কুমারখালি, বদলগাছি, বগুড়া, আরিচা, গোপালগঞ্জ এবং সাতক্ষীরা। এ হিসেবে দেশের প্রায় ১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে অবস্থান করছে। এর আগে এ দিন ১১ অঞ্চলের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির উপরে।
গতবছরের এই সময়ে এতগুলো অঞ্চলের তাপমাত্রা একসঙ্গে ৪০ ডিগ্রির উপরে উঠেনি বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা। তিনি বলেন, এত বেশি তাপমাত্রা এতদিন ধরে এত বেশি এলাকায় এর আগে কখনও থাকেনি। এটা গতবছরের তুলনায় অবশ্যই বেশি। তিনি আরও বলেন, সিলেটের নানা এলাকায় গত কদিন ধরেই ঝড়-বৃষ্টি হচ্ছে। ২ বা ৩ মে এর দিকে সিলেট ছাড়াও ঢাকা বিভাগসহ আশেপাশের এলাকায় বৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)