১৭০ বছর পর দ্বিতীয়বারের মতো বন্ধ হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
এক সময় ভারতের বিশাল অংশ শাসন করা এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সেই প্রভাবশীল ব্রিটিশ বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ আবারও বন্ধ হয়ে গেছে। দেউলিয়া হয়ে যাওয়ার কারণে লন্ডনে বিলাসবহুল পণ্য বিক্রেতা হিসেবে শুরু করা কোম্পানিটির যাত্রা এবার থেমে গেলো।
ব্রিটিশ দৈনিক দ্য সানডে টাইমস-এর বরাতে জানা গেছে, ২০২৫ সালের অক্টোবর মাসে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি লিমিটেড’ লিকুইডেটর বা অবসায়ক নিয়োগ করেছে।
মূল ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি প্রায় ১৫২ বছর আগে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলো। তবে ২০১০ সালে একজন ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী নামটির মালিকানা কিনে নিয়ে একে পুনরুজ্জীবিত করে। সাত বছর মোটামোটি চলার পর আবারও মুখ থুবড়ে পড়ে কোম্পানীটি। ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে পতন ঘটছে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানী’র।
আধুনিক এই কোম্পানিটি এখন বড় ধরনের ঋণের মুখে পড়েছে। প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি তাদের মূল গ্রুপের কাছে ৬ লাখ পাউন্ডের বেশি (ভারতীয় মুদ্রায় ৬.৩ কোটি টাকা) দেনা রয়েছে। এছাড়া কর বাবদ প্রায় ১ লাখ ৯৩ হাজার পাউন্ড এবং কর্মীদের বেতন বাবদ ১ লাখ ৬৩ হাজার পাউন্ড বকেয়া রয়েছে।
বর্তমানে কোম্পানিটির ওয়েবসাইট বন্ধ পাওয়া যাচ্ছে এবং লন্ডনের দোকানটি খালি পড়ে আছে। ‘ইস্ট ইন্ডিয়া’ নামযুক্ত আরও কয়েকটি প্রতিষ্ঠানও বিলুপ্ত করা হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)