১৬ হাজার পশ্চিমা নিষেধাজ্ঞা দিয়েও রাশিয়াকে আটকানো যাচ্ছে না -সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা
, ০৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার ওপর আরোপিত নজিরবিহীন পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যত কোনো প্রভাব ফেলেনি বলে মন্তব্য করেছে সাবেক মার্কিন সেনা কর্মকর্তা ড্যানিয়েল।
গত বৃহস্পতিবার অনলাইনে দেওয়া এক বক্তব্যে সে বলেছে, রাশিয়া এরইমধ্যে নিজের অর্থনীতিকে অভিযোজিত করে নিয়েছে।
প্রসঙ্গত, ট্রাম্প সম্প্রতি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে, যদি না দেশটি ১০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছায়।
ড্যানিয়েল বলেছে, ‘ট্রাম্প কি মনে করে এখনো রাশিয়াকে চাপের মুখে টেবিলে আনা যাবে-তা বোঝা কঠিন। আগের যে সব সময়সীমা দেওয়া হয়েছিলো, তা কোনো অর্থ বহন করেনি। ’
সে আরও বলেছে, ‘গত কয়েক বছরে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র যে ১৬ হাজারের বেশি নিষেধাজ্ঞা দিয়েছে-তার বাস্তব কোনো প্রভাব পড়েনি। বরং রাশিয়া এখন অনেকটাই আত্মনির্ভর হয়ে উঠেছে এবং এগিয়ে চলেছে। ’
রাশিয়া বহুবার জানিয়েছে, তারা সংলাপে আগ্রহী, তবে যেকোনো চুক্তি হতে হবে সেখানের বাস্তবতা ও সংঘাতের মূল কারণগুলোর ভিত্তিতে।
ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালন করা এই মার্কিন সাবেক কর্মকর্তা আরও বলেছে, রাশিয়া এত বছর ধরে চাপ সয়েই অভিযোজিত হয়েছে। ফলে অতিরিক্ত নিষেধাজ্ঞা কিংবা সময়সীমা দিয়ে এই কৌশলগত বাস্তবতা বদলানো সম্ভব নয়।
ট্রাম্প অবশ্য স্বীকার করেছে, নতুন নিষেধাজ্ঞাগুলোও হয়তো ব্যর্থ হতে পারে। তবুও যদি চুক্তি না হয়, তাহলে তার প্রশাসন এ পদক্ষেপ নিতেই যাচ্ছে।
এদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছে, তার দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ২৮ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা অন্য সব দেশের ওপর দেওয়া নিষেধাজ্ঞার সংখ্যার চেয়েও বেশি।
সে জোর দিয়ে বলেছে, এসব নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করতে পারেনি বা বিশ্ব থেকে বিচ্ছিন্নও করতে পারেনি।
ভয়াবহ তুষারঝড় বয়ে গেলো অস্ট্রেলিয়ার সাউথ ওয়েলসজুড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)