১৫ ব্যাংকে খেলাপি ঋণ বেশি বেড়েছে
, ০৯ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ সাদিস ১৩৯১ শামসী সন , ২৪ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৮ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর তিন মাসে খেলাপি ঋণ সবচেয়ে বেশি কমেছে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকে। ব্যাংকটিতে খেলাপি ঋণ কমেছে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। একই সময়ে সবচেয়ে বেশি খেলাপি ঋণ বেড়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকে। পাশাপাশি রাষ্ট্র খাতের সোনালী ব্যাংক এবং বেসরকারি ইসলামী ব্যাংকেও উল্লেখযোগ্য পরিমাণে খেলাপি ঋণ বেড়েছে। এই তিন ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। আরও ১২ ব্যাংকে খেলাপি ঋণ ১৫০ কোটি থেকে ৭০০ কোটি টাকা পর্যন্ত বেড়েছে।
তবে জনতা ব্যাংকে খেলাপি ঋণ বড় আকারে কমায় আলোচ্য তিন মাসে ব্যাংক খাতে সার্বিকভাবে খেলাপি ঋণ কমেছে ৬৪২ কোটি টাকা। খেলাপি ঋণসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়েছে, ব্যাংক খাতে গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৫৬ হাজার কোটি ৩৯ টাকা, যা সেপ্টেম্বর শেষে কমে হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা।
২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন দেশে মোট খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি ৪১ লাখ টাকা। এখন তা দেড় লাখ কোটি টাকার ওপরে। গত ১৪ বছরে খেলাপি ঋণ প্রায় ৭ গুণ বেড়েছে।
কমেছে যাদের :
জনতা ব্যাংকটির খেলাপি ঋণ কমেছে ১১ হাজার ৫৪১ কোটি টাকা। মার্কেন্টাইল ব্যাংকের খেলাপি ঋণ কমেছে ৫৩৬ কোটি টাকা।
বেড়েছে যাদের :
ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৪ হাজার ১৮৩ কোটি টাকা। সোনালী ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে হয়েছে ১৩ হাজার ৯৯২ কোটি টাকা। ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে ৭ হাজার ৮৪ কোটি টাকায় উঠেছে। রূপালী ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭২৮ কোটি টাকা। ব্যাংক এশিয়ার খেলাপি ঋণ বেড়ে ১ হাজার ৯৪৩ কোটি টাকা হয়েছে। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ২ হাজার ৯৪২ কোটি টাকায় উঠেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












