বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো
, ০৯ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ সাদিস ১৩৯১ শামসী সন , ২৪ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৮ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে। উৎপাদনকারী দেশগুলোর সংগঠন এবং তাদের মিত্রদের জোট ওপেক প্লাসের সদস্যদের মন্ত্রী পর্যায়ের বৈঠক স্থগিত হয়েছে। এতে উত্তোলনকারী দেশগুলো প্রত্যাশার চেয়ে কম উৎপাদন কমাতে পারে বলে সম্ভাবনা জেগেছে। ফলে জ্বালানি পণ্যটির মূল্য হ্রাস পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দাম নিম্নমুখী হয়েছে ৮১ সেন্ট বা ১ শতাংশ। প্রতি ব্যারেলের দর স্থির হয়েছে ৮১ ডলার ১৫ সেন্টে। আগের কার্যদিবসেও বেঞ্চমার্কটির ব্যাপক দরপতন ঘটে। বুধবার (২২ নভেম্বর) যার পরিমাণ ছিল ৪ শতাংশ।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই)দর হ্রাস পেয়েছে ৭২ সেন্ট বা ০.৯ শতাংশ। ব্যারেলপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৭৬ ডলার ৪০ সেন্টে। আগের দিন বেঞ্চমার্কটির দাম কমেছিল ৫ শতাংশেরও বেশি।
আগামী ২৬ নভেম্বর বৈঠক হওয়ার কথা ছিল ওপেক প্লাসের। তবে সেটা বিলম্ব করেছে তারা। তাদের পরবর্তী সভা হওয়ার কথা আসছে ৩০ নভেম্বর। সেখানে জোটের সদস্যভুক্ত দেশগুলোর মন্ত্রীরা তেলের উৎপাদন কমানো নিয়ে আলোচনা করতে পারেন বলে আশা করা হচ্ছে।
ইতোমধ্যে চাউর হয়েছে, তেলের উৎপাদন স্তর নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারছে না ওপেক প্লাস। এর মানে ধরেই নেয়া হচ্ছে, জ্বালানি পণ্যটির উত্তোলন কমতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)