১৫ বছরে ৫২ মেডিকেল কলেজ, অনুমোদন রাজনৈতিক বিবেচনায়
গত ১৫ বছরে সরকারি-বেসরকারি ৫২টি মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হয়েছে। বেশিরভাগই তদবির ও রাজনৈতিক বিবেচনায়। দেখা হয়নি প্রয়োজনীয়তা। ছিল না প্রস্তুতি ও পরিকল্পনা।
সেই সময়ের মানহীন অনেক প্রতিষ্ঠান চলছে এখনো। তৈরি হচ্ছে অদক্ষ চিকিৎসক। এগুলোর বিরুদ্ধে কঠোর হচ্ছে অন্তর্র্বতী সরকার। সংশ্লিষ্টরা জানিয়েছেন এসব তথ্য।
আইচি মেডিকেল কলেজ চালু হয় ২০১৩ সালে। শুরু থেকেই ছিল নানা অভিযোগ। ২০২৪ সালে কলেজটি বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। রাজধানীর আসাদগেটের কেয়ার মেডিকেল চালু হয় ২০১৪ সালে। নানা অনিয়মে কেয়ারসহ বন্ধ হয় চারটি মেডিকেল কলেজ।
২০০৯ সালের পর দেশে মেডিকেল কলেজ হয়েছে ৫২টি। এর মধ্যে ৩২টি বেসরকারি আর সরকারি ২০টি। ২০১৪ সালে, এক বছরেই অনুমোদন পায় ১৬টি কলেজ। অনেক দেশে ৫০ বছরেও এতো মেডিকেল অনুমোদন পায়নি।
জেলায় জেলায় মেডিকেল কলেজ করার ঘোষণা ছিল আওয়ামী লীগ সরকারের। মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী ব্যক্তিরা নিজের এলাকায় ইচ্ছেমতো অনুমোদন নিয়েছেন মেডিকেল কলেজের। এতে তৈরি হয়েছে মানহীন অনেক প্রতিষ্ঠান।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন বলেন, হয়তো রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা অন্য যেকোনোভাবেই অনেকগুলো মেডিকেল কলেজ অনুমোদন নিয়ে নিয়েছে। আসন সংখ্যাও বাড়িয়ে নিয়েছে। অনেককে আমরা সময় দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি। ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।