পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় -নাহিদ
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নেতাকর্মীদের নিয়ে স্মৃতিসৌধে গিয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম এসময় বলেন, আমাদের এই ভূ-খ-ের জনপদের মানুষের যে লড়াই ইতিহাস রয়েছে, ১৯৪৭ এর আজাদী লড়াই থেকে শুরু করে ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং ২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সহ সকল লড়াইয়ের আকাঙ্খাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো এবং সে লক্ষেই এনসিপি কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমরা বলেছি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে স্বার্বভৌমত্ব আমাদের সেই সার্বভৌমত্ব বার বার হুমকির মুখে পড়েছে। আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বার বার ভেঙে পড়েছে। আমারা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি এক দলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং এক দলীয় স্বৈরতন্ত্রের বীজ বপণ করা হয়েছিল। ফলে আমরা বলেছি একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ডলি পাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষেই কাজ করে যাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এই মুহুর্তে তার প্রথম লক্ষ হচ্ছে সাংবিধানিকভাবে কার্যক্রম বিস্তৃত করা, তৃণমূলে সাংবিধানিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যে ধড়নের শর্তাবলি পূরণ করতে হয় সে শর্তাবলি দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রমে আগাবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)