‘১৫ বছরে দুর্নীতি ছিল বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা’
দুর্নীতি ও নীতিগত অসঙ্গতি গত ১৫ বছরে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
তার মতে, ভারত ও ভিয়েতনামের মতো দেশগুলো রক্ষণশীল নীতি থেকে সরে এসে সফলভাবে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করেছে।
'বিনিয়োগের সুবিধা তুলে ধরে নীতি তৈরি ও বাস্তবায়নের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে হবে,' উল্লেখ করে আশিক চৌধুরী বলেন, 'আর্থিক খাত বিশেষ করে ডলার ব্যবস্থাপনাকে শক্তিশালী করার পাশাপাশি অবকাঠামো ও জ্বালানি খাতে সংস্কার এ দেশে ব্যবসা বাড়াতে সহায়তা করবে। বড় আকারের বিনিয়োগ আনবে।'
তার ভাষ্য, আমরা বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করার পাশাপাশি জমি নেওয়ার ব্যবস্থা উন্নত করছি। নীতির ধারাবাহিকতাও নিশ্চিত করছি।
আশিক চৌধুরী জানান, মূল উদ্যোগগুলো মধ্যে একটি হলো অনুমোদন প্রক্রিয়া সহজ করতে ও আরও বিনিয়োগের জন্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়াতে নভেম্বরে ডিজিটাল ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম ডি-নথি চালু করা।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।