১৪৬টি সেবা মাইগভ প্ল্যাটফর্মে যুক্ত করল বস্ত্র ও পাট মন্ত্রণালয়
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিটিজেন চার্টারভুক্ত ২৭টি সেবাসহ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থার মোট ১৪৬টি সেবা ডিজিটালাইজ করে এই সেবাগুলো ‘মাইগভ প্লাটফর্মে’ যুক্ত করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশ সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সেবাসমূহ মাইগভ প্ল্যাটফর্মে উন্মুক্তকরণ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিটিজেন চার্টারভুক্ত ২৭টি সেবাসহ দপ্তর, সংস্থার মোট ১৪৬টি সেবা ডিজিটালাইজ করে সেবাসমূহকে মাইগভ প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে, যাতে সকল সেবা একটি প্ল্যাটফর্ম থেকে গ্রহণ করা যায়। এটা সত্যিই খুব আনন্দের বিষয়।
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের অবদান, এক ঠিকানায় সব সমাধান’ এ শ্লোগানটি নিয়ে মাইগভ অ্যাপটি ২০২০ সালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একটি স্মার্ট দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল নাগরিক সেবা অনলাইনে কোনো ধরনের হয়রানি ছাড়া প্রদান করা হবে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সরকার গৃহীত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবে।
‘হাতের মুঠোয় সরকারি সেবা’ বাস্তবায়নের লক্ষ্যে এটুআই ও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে সরকারি সেবাগুলো সংশ্লিষ্ট অংশীজনের জন্য ‘মাইগভ’ প্ল্যাটফর্ম ব্যবহারের কার্যক্রম চালু করা হয়েছে। এই ‘মাইগভ’ প্ল্যাটফর্ম ব্যবহার করে সংশ্লিষ্ট অংশীজন এসব সেবার জন্য অনলাইনে আবেদন করে সেবা নিতে পারছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।