১৩ ডিসেম্বর পেশোয়ারে মহাসমাবেশের ডাক ইমরান খানের
, ৪ঠা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৭ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
সম্প্রতি ইসলামাবাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর পেশোয়ারে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
গত ১৩ নভেম্বর পিটিআই প্রতিষ্ঠাতা কারান্তরীণ ইমরান খান দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দেন। প্রধান তিনটি দাবি পেশ করে ২৪ নভেম্বরকে সামনে রেখে তিনি সরকারের বিরুদ্ধে ‘চূড়ান্ত ডাক’ দেন। পিটিআইয়ের নির্বাচনি রায় পুনর্বহাল, দলের নেতাকর্মীদের মুক্তি এবং ২৬তম সংশোধনী রদ করার দাবি জানিয়ে এই চূড়ান্ত ডাক দেওয়া হয়। ২৬তম সংশোধনীর কারণে দেশে স্বৈরশাসন কায়েম হয়েছে বলে আগে থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন ইমরান।
রাজধানী ইসলামাবাদে পিটিআই সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী সংঘাতের পর গত ২৭ নভেম্বর সকালে দলের নেতারা তাদের সমর্থকদের নিয়ে সরকার ঘোষিত ‘রেড জোন’ থেকে পিছু হটে।
ইসলামাবাদে ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে ১২ জন সমর্থকের মৃত্যুর দাবি জানায় পিটিআই।
এদিকে ইমরান খানের বার্তায় শুধু সমাবেশের কথা বলা হয়নি, এতে আলোচনার জন্য পাঁচ সদস্যের একটি দলও গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের এই দলটি দুটি বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবে। বিষয় দুটো হলো-বিচারের মুখোমুখি হওয়া রাজবন্দিদের মুক্তি এবং ২০২৩ সালের ৯ মে ও এ বছরের ২৬ নভেম্বর যে ঘটনা ঘটেছে, তা তদন্তে একটি বিচার বিভাগীয় কমিশন গঠন।
ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দাবি দুটি গ্রহণ না করা হলে আগামী ১৪ ডিসেম্বর থেকে নাগরিক অনাস্থার আন্দোলন শুরু হবে। তিনি আরও বলেন, ‘এই আন্দোলনের ফলাফলের জন্য দায়ী থাকবে সরকার।’
--------------------------------------
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)