১২ মামলায় ইমরান খানের রিমান্ড বাতিল
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯২ শামসী সন , ২৭ জুলাই, ২০২৪ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ১২টি মামলায় শারীরিক রিমান্ড বাতিল করেছে লাহোর হাইকোর্ট।
গত বৃহস্পতিবার বিচারক তারিক সেলিম ও আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ ইমরান খানের ১২টি মামলায় শারীরিক রিমান্ডের বিরুদ্ধে করা আবেদনের শুনানি করে। মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করে পাঞ্জাবের প্রসিকিউটর জেনারেল।
শুনানির সময় পাঞ্জাবের প্রসিকিউটর জেনারেল ইমরান খানের আবেদন খারিজ করার অনুরোধ জানিয়েছিলো।
পাঞ্জাবের প্রসিকিউটর জেনারেল আদালতকে বলেছে, রিমান্ড বাতিল হলে আমাদের তদন্ত ক্ষতিগ্রস্ত হবে এবং আদালতের উচিত আবেদনগুলো খারিজ করে দেওয়া। যে মোবাইল থেকে টুইট করা হয়েছে, সেগুলোও জব্দ করা দরকার।
বিচারক তারিক সালিম মন্তব্য করেছে, এটিসি বিচারকের উচিত ছিল রিমান্ড নেওয়া দরকার কি না, তা খতিয়ে দেখা।
পাঞ্জাবের প্রসিকিউটর জেনারেল বলেছে, ১২১ ধারায় রাষ্ট্রদ্রোহের মামলা হবে, যার জবাবে আদালত বলেছে যে লাহোর হাইকোর্ট এই ধারাটি বাতিল করেছে।
পরে আদালত ইমরান খানের শারীরিক রিমান্ডের বিরুদ্ধে করা আবেদনের নিষ্পত্তি করার সময় শারীরিক রিমান্ড বাতিল ঘোষণা করে এবং ভার্চুয়ালি উপস্থিতির বিজ্ঞপ্তিও বাতিল ঘোষণা করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)