১২ বিলিয়ন আলোকবর্ষ দূরের ছায়াপথের ছবি প্রকাশ
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ৩১ মে, ২০২৫ খ্রি:, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
এই গবেষণায় নেতৃত্ব দিয়েছে আল্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের ভাষ্য হলো, আমরা মোট ১,৬৭৮টি ছায়াপথ গুচ্ছ শনাক্ত করেছি, যা এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বৃহৎ ও গভীর (deepest) নমুনা। এর মাধ্যমে আমরা গত ১২ বিলিয়ন বছরের মহাজাগতিক ইতিহাসে ছায়াপথের বিকাশ পর্যবেক্ষণ করতে পারছি।
এই গবেষণার ফলাফল শিগগিরই অংঃৎড়হড়সু ধহফ অংঃৎড়ঢ়যুংরপং জার্নালে প্রকাশিত হবে। চিত্রগুলো ‘কসমস ওয়েব’ নামক মহাকাশের একটি নির্দিষ্ট এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে।
গবেষকরা আরও জানায়, ছায়াপথ গুচ্ছ ও ক্লাস্টারগুলো কেবল তারকা ও গ্যাসের সমষ্টি নয়; এতে রয়েছে বিপুল পরিমাণ অদৃশ্য পদার্থ (dark matter), গরম গ্যাস এবং মাঝখানে বিশালাকৃতির ছায়াপথ, যেখানে প্রায়ই অতিভারী ব্ল্যাক হোল থাকে।
এই উপাদানগুলোর পারস্পরিক ক্রিয়াই নির্ধারণ করে দেয় ছায়াপথের জন্ম, বিকাশ ও বিলুপ্তির ধারা। এ সমস্ত উপাদানের মিথস্ক্রিয়াই মহাবিশ্বের বৃহত্তম কাঠামোগুলোর গঠনে ভূমিকা রাখে।
উল্লেখ্য, ২০২২ সালে চালু হওয়া জেমস ওয়েব টেলিস্কোপ পৃথিবী থেকে পাঠানো সবচেয়ে বড় ও সংবেদনশীল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র। এর মাধ্যমে বিজ্ঞানীরা সময়ের গভীরে ফিরে তাকাতে পারছে, কারণ আলো আমাদের কাছে আসতে সময় নেয়। এই চিত্রগুলোর মধ্যে এমনও অনেক ছায়াপথ রয়েছে, যেগুলো মানুষের চোখে দেখার ক্ষমতার এক বিলিয়ন গুণ দুর্বল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












