১২ কারখানার মালিকের বিদেশযাত্রা বন্ধ
নিজস্ব প্রতিবেদক:
শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশ যেতে পারবেন না ১২ কারখানার মালিক। সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করায় সরকার এসব কারখানার মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব সফিকুজজামান উপস্থিত ছিলেন।
উপদেষ্টা জানান, এসব কারখানা মালিকরা শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশ যেতে পারবেন না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।