১১০ ইউএনও ও ৩৩৮ ওসির বদলিতে সম্মতি ইসির
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া আরও ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ইসির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত বুধবার এসব বিষয়ে প্রস্তাব পাঠিয়েছিল ইসি।
জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য গত ৩০ নভেম্বর বর্তমান কর্মস্থলে এক বছরের বেশি সময় আছেন এমন ইউএনও এবং ছয় মাসের বেশি সময় আছেন থানার এমন ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় কমিশন। এ জন্য কাদের বদলি করা হবে সেই প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে পাঠানোর জন্য বলে সংস্থাটি।
যদিও পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮ ডিসেম্বর পর্যন্ত এ সময় বাড়ানোর অনুরোধ করে এবং কমিশন তাতে সায় দেয়। ইসির সেই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে ইসি এর আগে ৪৭ জন ইউএনওকে বদলি অনুমোদন দিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।