১০ হাটে কোরবানির পশু ক্যাশলেসে কেনার সুযোগ
আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশু কেনার জন্য বিপুল পরিমাণ নগদ টাকা সঙ্গে নেওয়ার ঝামেলা যারা নিতে চান না তাদের জন্য থাকছে ডিজিটাল লেনদেনের সুবিধা। ঢাকা, চট্টগ্রাম ও নাটোরের ১০ হাটে এ ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে।
এসব পশুর হাটে পিওএস মেশিন, এটিএম, এমএফএস সেবা ও এজেন্ট ব্যাংকিং বুথ বসানো হয়েছে।
এই ১০ পশুর হাটের মধ্যে ছয়টি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও একটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
উত্তরার দিয়াবাড়ির বউ বাজার পশুর হাটে ব্র্যাক ব্যাংক ও ভাটারা এলাকার সুতিভোলা খালে ব্যাংক এশিয়া নগদ টাকা ছাড়াই লেনদেনের সুবিধা দেবে।
মোহাম্মদপুরের বসিলা পশুর হাটে সিটি ব্যাংক, বিকাশ ও নগদ এবং মিরপুরের গাবতলীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ, বিকাশ ও নগদের মাধ্যমে পশু কেনার টাকা পরিশোধ করা যাবে।
এ ছাড়াও এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও পূবালী ব্যাংক মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ন হাউজিং গরুর হাট এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে পশুর হাটে ডিজিটাল লেনদেনের সেবা দেবে।
দক্ষিণ ঢাকার বাসিন্দারা হাজারীবাগ পশুর হাটে পূবালী ব্যাংক থেকে এ সেবা পাবেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডিজিটাল লেনদেনের সেবা পাওয়া যাবে চট্টগ্রামের সাগরিকা ও নূরনগর পশুর হাটে।
নাটোরের সিংড়া পৌরসভার পশুর হাটে ডিজিটাল সেবা দেবে সোনালী ব্যাংক।
মাস্টারকার্ডের সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ঈদে প্রায় ৭০ হাজার কোটি টাকার লেনদেন হয়। এর একটি অংশ ডিজিটাল পদ্ধতির আওতায় আনতে পারলে তা অনেক বড় অর্জন হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।