১০০০ ট্রান্সজেন্ডার ব্যক্তিকে সেনাবাহিনী থেকে সরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র
, ১২ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১১ মে, ২০২৫ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
অবিলম্বে সেনাবাহিনী থেকে ১০০০ জন ‘প্রকাশ্যে চিহ্নিত’ ট্রান্সজেন্ডার সদস্যকে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করবে যুক্তরাষ্ট্র। গত ৮ মে পেন্টাগনের জারি করা একটি নতুন নির্দেশিকার অধীনে তাদের সরানো হচ্ছে। সেই সঙ্গে অন্যদের ‘আত্মপরিচয়’ দেওয়ার জন্য ৩০ দিন সময় দেওয়া হবে।
এর আগে গত মঙ্গলবার দেশটির সুপ্রিমকোর্ট ট্রাম্প প্রশাসনকে সেনাবাহিনীতে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার অনুমতি দেয়।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিবৃতিতে আদালতের সিদ্ধান্তের পর তার মতামত স্পষ্ট করেছে। সে এক্স-পোস্টে লিখেছে, ‘আর কোন সর্বনাম নেই।’
আদালতের রায়ের আগের দিন সে বলেছিলো, মার্কিন প্রতিরক্ষা বিভাগ ‘দুর্বলতা’কে পিছনে ফেলে আসছে।
এপির প্রতিবেদন অনুসারে, প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বলেছেন, ঠিক কতজন ট্রান্সজেন্ডার সেনাবাহিনীত আছে, তা নির্ধারণ করা কঠিন। তবে মেডিকেল রেকর্ডে ‘লিঙ্গ ডিসফোরিয়া’র বিষয়টি ধরা পড়বে। এরপর ওইসব সৈন্যদের অনিচ্ছাকৃতভাবে চাকরি থেকে বরখাস্ত করা হবে। সেই সঙ্গে এরকম কাউকে আর নিয়োগের অনুমতি দেওয়া হবে না বলেও প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছে।
কর্মকর্তারা বলেছে, ৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সক্রিয় কর্তব্যরত ন্যাশনাল গার্ড এবং রিজার্ভ বাহিনীতে ৪২৪০ জন সৈন্যের ‘লিঙ্গ ডিসফোরিয়া’ ধরা পড়েছিলো। তবে সংখ্যাটি আরও বেশি হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)