‘হৃদরোগের চিকিৎসা যেন দেশেই হয়, সেজন্য কাজ করছে সরকার’
হৃদরোগের চিকিৎসায় যেন দেশের বাইরে যেতে না হয় সেজন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বাংলাদেশ-চীন যৌথ কার্ডিওভাস্কুলার ডিজিস হাসপাতাল, ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) উদ্বোধনে এসে এমনটাই জানান তিনি।
সকালে হাসপাতালটিতে এসে হৃদরোগে উন্নত মানের সেবা বৃদ্ধির লক্ষ্যে এসব ইউনিটের উদ্বোধন করেন তিনি। এ সময় ঘুরে ঘুরে দেখেন হাসপাতালটির অন্যান্য কার্যক্রমও। পরে যোগ দেন একটি আলোচনা সভায়।
উপদেষ্টা নুর জাহান বেগম বলেন, হৃদরোগের চিকিৎসার জন্য যেন দেশের বাইরে যেতে না হয়, সেজন্য কাজ করছে সরকার। দেশের চিকিৎসা খাতে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।