বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে দৃশ্যত অগ্রগতি হয়নি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, রাত ১২:২৩
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্র্বতী সরকারের এক বছরে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে দৃশ্যত কোনো অগ্রগতি হয়নি বলে মনে করছে বাংলাদেশে বিনিয়োগকারী জাপানি প্রতিষ্ঠানগুলো। বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সাতটি প্রধান ইস্যুতে অগ্রগতির বিষয়ে জরিপ পরিচালনা করেছিল জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা (জেসিআইএডি)।
জরিপে অংগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মতামতের ভিত্তিতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় এক.৮২। জেসিআইডির পক্ষ থেকে বলা হয়, এ স্কোর নির্দেশ করে গত এক বছরে বিনিয়োগ পরিবেশের অগ্রগতি খুবই সামান্য বা কোনো অগ্রগতিই হয়নি। বিনিয়োগ বাড়াতে অন্তর্র্বতী সরকারের সময়ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো ধরনের সংস্কার হয়নি বলে মত প্রকাশ করে সংস্থাটি।
বিডা কার্যালয়ে সম্প্রতি জেসিআইডির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতির উন্নয়নে ইতোমধ্যে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু এখনো দৃশ্যমান না হলেও ধীরে ধীরে উন্নতি হবে বলে আশা প্রকাশ করা হয়।
জেসিআইএডির জরিপে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের উন্নয়নে অগ্রগতি না হওয়ার বিষয়টি স্বীকার করে বিডার সদস্য নাহিয়ান রহমান রোচি আমার দেশকে বলেন, ভিসা পদ্ধতি সহজীকরণসহ কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে। তবে জাপানি কোম্পানিগুলো এসব বিষয়ে অবহিত না হওয়ায় জরিপে সেই ফল প্রকাশ পায়নি।
বিডার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জাপানিজ প্রতিষ্ঠানগুলোর কাছে অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে জানিয়ে রোচি বলেন, তারা আমাদের উদ্যোগে সন্তুষ্ট হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসে তারা নতুন করে আরো একটি জরিপ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। সে জরিপে ভালো ফিডব্যাক আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিডার এ সদস্য আরো বলেন, বাংলাদেশে বিনিয়োগের প্রতিবন্ধকতা হিসেবে ৩০ থেকে ৩২টি খাতকে চিহ্নিত করে সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সব সমস্যার সমাধান হয়ে গেছে, বিষয়টি এমন নয়।
জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে এ জরিপ পরিচালনা করে জেসিএআইএডি। এতে বাংলাদেশে বিনিয়োগকারী ১৫৩টি জাপানিজ কোম্পানির মধ্যে ৪৫টি অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল অ্যাপারেল, টেক্সটাইল, লেদার, নির্মাণ, সেবা, জ্বালানি, আইটি, ট্রেডিং ও লজিস্টিক খাতের কোম্পানি।
জরিপের তথ্যে দেখা যায়, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে যে সাতটি বিষয়ে মতামত চাওয়া হয় সেগুলো হলো- কর পদ্ধতির সরলীকরণ, প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ (কাস্টমস ও নিবন্ধন), বিদেশিদের জন্য ভিসা ও ওয়ার্ক পারমিট পদ্ধতি সহজীকরণ, আর্থিক বাজার অবাধকরণ, নীতি কাঠামোয় ধারাবাহিকতা বজায় রাখা, দুর্নীতি দমন এবং সরকারি প্রতিষ্ঠানগুলোয় সংস্কার ও সেবা সুবিধাপ্রাপ্তি।
এসব বিষয়ে কোনো উন্নতি নেই এ জন্য স্কোর ধরা হয়েছে ১, খুবই সামান্য উন্নতির জন্য ২। যথেষ্ট উন্নতির জন্য ৫। সাতটি ইস্যুর সার্বিক মূল্যায়নে জেসিআইডির পক্ষ থেকে বলা হয়, জরিপের এ ফলাফল নির্দেশ করে, অংশগ্রহণকারী কোম্পানিগুলো বিশ্বাস করে বিনিয়োগ পরিবেশের কোনো উন্নয়ন হয়নি। সব মিলিয়ে জরিপে বাংলাদেশের স্কোর দাঁড়ায় এক.৮২।
জরিপে অংশ নেওয়া খুব কম সংখ্যক কোম্পানিই এসব বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছে। অধিকাংশ কোম্পানির পক্ষ থেকে নেতিবাচক মতামত দেওয়া হয়। সবচেয়ে বেশি নেতিবাচক মতামত এসেছে কর ব্যবস্থা সহজীকরণ বিষয়ে। এ ইস্যুতে একটি ইতিবাচক মতের বিপরীতে নেতিবাচক মত পাওয়া গেছে ৩২টি। প্রশাসনিক কার্যক্রম সহজীকরণ এবং দুর্নীতি দমনে নেতিবাচক মত এসেছে ২৮টি কোম্পানির। নীতির ধারাবাহিকতায় কোনো ইতিবাচক মত পাওয়া যায়নি, ১৮টি কোম্পানি নেতিবাচক মত প্রকাশ করেছে। ভিসা ও ওয়ার্ক পারমিট বিষয়ে মাত্র পাঁচটি কোম্পানি ইতিবাচক মত দিয়েছে, ২৬টি কোম্পানি জানিয়েছে উন্নতি হয়নি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘ইরানে মার্কিন হামলায় উপসাগরীয় দেশগুলোর সহায়তার প্রমাণ আছে’ আল ইহসান ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সরাসরি সহযোগিতা করেছে-এমন সুন… ১৮ ঘণ্টা আগে ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির ১৮ ঘণ্টা আগে কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা! কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা! ১৮ ঘণ্টা আগে সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু… ১৮ ঘণ্টা আগে প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ… ১৮ ঘণ্টা আগে বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা! বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা! ১৯ ঘণ্টা আগে পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়… ১৯ ঘণ্টা আগে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার ১৯ ঘণ্টা আগে অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম… ১৯ ঘণ্টা আগে বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে… ১৯ ঘণ্টা আগে ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে… ১৯ ঘণ্টা আগে ‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’ ‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’ ১৯ ঘণ্টা আগে